ভালোবাসার 'লাভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগনার লাভ
ভাগনার লাভ

নামের সঙ্গে ‘লাভ’ আছে। বিশ্ব ভালোবাসা দিবসে তিনি গোল করবেন, সেটা তো একরকম ভবিতব্যই ছিল! ভাগনার লাভ যেন মনে মনে ঠিকই করে রেখেছিলেন, নতুন ক্লাবের হয়ে প্রথম গোলটা এদিনই করবেন! গত জানুয়ারিতে ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার করিন্থিয়ানস থেকে নাম লিখিয়েছিলেন ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে। কিন্তু প্রথম গোলটা পেতে পেতেও পাওয়া হচ্ছিল না। পরশুও সেত এঁতিয়ের বিপক্ষেও কয়েকটা সুযোগ নষ্ট করেছিলেন। কিন্তু ভালোবাসা দিবসে কি আর ঠেকানো যায় তাঁকে? গোলটা দলের জন্যও অনেক ‘লাভ’জনক হয়েছে, ওই গোলেই মোনাকো ম্যাচটা ড্র করতে পেরেছে। এএফপি।