ভাষা শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে একজন ডিফেন্ডার আনতে পেরেছেন আর্সেন ওয়েঙ্গার। কিন্তু ভিয়ারিয়াল থেকে গ্যাব্রিয়েল পলিস্তাকে এনে এখন একটা হ্যাপাও পোহাতে হচ্ছে আর্সেনাল কোচকে। ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ইংরেজিতে একেবারে ‘ক’ অক্ষর গোমাংস। বলা দূরে থাক, কিছুই বোঝেন না। কিন্তু খেলতে গেলে তো সামান্য হলেও ইংরেজি বুঝতে হবে। অন্তত ‘অফসাইড, ফাউল’ এই সাধারণ শব্দগুলো জানতে হবে। মাঠে নামানোর আগে ওয়েঙ্গার তাই এই ব্রাজিলিয়ানকে ইংরেজি ভাষা শিক্ষা দিচ্ছেন। খেলা শেখানোর আগে ওটা শেখানোই বেশি দরকারি মনে হচ্ছে আর্সেনাল কোচের কাছে! মেইল অনলাইন।