প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেস্টার, রূপকথা, মাহরেজ, ভার্ডি—ইংলিশ প্রিমিয়ার লিগ মানেই এখন এ চারটি শব্দ মিলেমিশে একাকার। লেস্টার সিটিকে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জেতানোয় রিয়াদ মাহরেজ ও জেমি ভার্ডির সমান অবদান। তাঁদের স্পনসর নাইকিও তা স্বীকার করে নিল। আজ চেলসির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে লেস্টার সিটি। এ ম্যাচে নতুন বুট পায়ে মাঠে নামবেন মাহরেজ ও ভার্ডি। এই দুজনের কথা মাথায় রেখেই নাইকি বিশেষ বুট বানিয়েছে। সাদা, কালো ও নীল রঙের মিশেলে রাঙানো বুটগুলোর নামকরণের সময়ও দুজনের নাম ব্যবহার করেছে নাইকি। ভার্ডির নামের প্রথম অংশ ও মাহরেজের শেষ অংশ মিলিয়ে নাইকি তাদের নতুন এই পণ্যের নাম দিয়েছে ‘ভাহরেজ’! গোলডটকম।