ভিদালের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু সান বার্নাডোর আদালতে ভিদাল l এএফপি
পরশু সান বার্নাডোর আদালতে ভিদাল l এএফপি

আরেকটু হলে টুর্নামেন্টটাই শেষ হয়ে যেতে বসেছিল। কোপা আমেরিকার মধ্যেই মাতাল হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন আর্তুরো ভিদাল, আহত হয়েছিলেন তাঁর স্ত্রী। চিলির মিডফিল্ডারকে একটি রাত কাটাতে হয় পুলিশ হেফাজতেই। ভাগ্য ভালো, কোচ হোর্হে সামপাওলি আস্থা রেখেছিলেন তাঁর ওপর। নইলে নিজেদের মাটিতে কোপার ট্রফিতে চুমু খাওয়া হয়তো হতো না। তখনকার মতো পার পেয়ে গেলেও ভিদালকে শাস্তি পেতেই হচ্ছে। দুই বছরের জন্য তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। সরাসরি কোনো জরিমানা দিতে হচ্ছে না, তবে বেশ কিছু ক্রীড়াসামগ্রী অনুদান হিসেবে দিতে হবে। ওই দুর্ঘটনার পর স্থানীয় দুই পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন ভিদাল, সে জন্য প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। তবে এসব কিছু করতে এখন যে তাঁর আপত্তি নেই সেটি জানিয়েও দিয়েছেন জুভেন্টাস মিডফিল্ডার! গোলডটকম।