ভিদালের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাসের হয়ে পারেননি। খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে বার্সেলোনার কাছে হেরে। বায়ার্ন মিউনিখের হয়ে কি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নপূরণ হবে আর্তুরো ভিদালের? চিলিয়ান মিডফিল্ডার কিন্তু খুব আশাবাদী। ৪০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর পরশু আলিয়াঞ্জ অ্যারেনায় তাঁর পরিচিতি অনুষ্ঠানে বলেছেন, ‘আমি খেলোয়াড় হিসেবে উন্নতি করতে চাই, চ্যাম্পিয়নস লিগের মতো বড় ট্রফি জিততে চাই। আর সেটা করার সবচেয়ে ভালো সুযোগ বায়ার্নের হয়েই।’ গোলডটকম।