ভিন্ন কৌশল দেখা যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি খেলোয়াড় কমে এবার তিন থেকে দুই হয়েছে। তবে বিদেশির বদলে বিদেশি নামানোর সুযোগ রেখেছে ফেডারেশন। যে দল দুজন বিদেশি স্ট্রাইকার খেলাবে তাদের সামনে স্থানীয় খেলোয়াড় বদলের সুযোগ কমে যাবে স্বাভাবিকভাবেই। এখানেই এবার ভিন্ন কৌশলের প্রয়োগ দেখব আমরা। সেই কৌশলটা আমাকেও চর্চা করতে হবে। জুনিয়র, মধ্যম ও সিনিয়র—এই তিন বয়সী খেলোয়াড় নিয়ে আমার দলটি ভালোই হয়েছে। এদের সঠিক সমন্বয় করাই আমার বড় কাজ। সেটা ঠিকঠাক করতে পারলে মাঠের লড়াইয়ে সর্বোচ্চ ফলই আশা করি। অবশ্যই মৌসুমের সব ট্রফির দিকেই চোখ রাখছে চট্টগ্রাম আবাহনী।