প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ অমেয় শোক যেন গ্রাস করেছিল বার্সেলোনাকে। গত এপ্রিলে টিটো ভিলানোভার চিরপ্রয়াণ স্তব্ধই করে দিয়েছিল মেসিদের। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে মাত্র ৪৫ বছর বয়সেই চলে গিয়েছিলেন বার্সার সাবেক কোচ। ভিলানোভার স্মৃতিটা পাকাপাকিভাবেই ধরে রাখছে কাতালান ক্লাবটি। কাল বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবের পাঁচটি অনুশীলন মাঠের একটির নাম হবে ভিলানোভার নামে। বার্সেলোনা বোর্ড সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে, জোয়ান গ্যাম্পার অনুশীলন কেন্দ্রের প্রথম মাঠটি ভিলানোভার নামেই রাখা হবে। ইএসপিএন।