ভিসা পেয়েই ছুটলেন মামুনুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ভিসা পেয়ে আর দেরি করেননি। গতকালই কলকাতা গেছেন মামুনুল ইসলাম। ইন্ডিয়ান সুপার লিগের দল অ্যাটলেটিকো ডি কলকাতায় খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। এটা শুধু তাঁর একার নয়, গোটা বাংলাদেশের ফুটবলের জন্যই একটা মাইলফলক।
মামুনুল চান নিজেকে ভালোভাবে তুলে ধরতে, ‘ফুটবলার হিসেবে নিজেকে আরও পরিণত করতে চাই এই সফরে। দেশের সম্মানও রাখার চেষ্টা করব।’ অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে মামুনুলের চুক্তি তিন মাসের।