ভুটান যাবে শেখ রাসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি কাপ ফুটবলে বাংলাদেশের লিগ রানার্সআপ শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রথম ম্যাচ ২৩ আগস্ট চায়নিজ তাইপের তাতুং এফসির সঙ্গে। ২৫ আগস্ট দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ ভুটানের টারটনস এফসি। খেলা হবে ভুটানে। এই পর্ব জিতে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী শেখ রাসেলের কোচ মারুফুল হক, ‘প্রতিপক্ষ দুই দলকেই হারানো সম্ভব। কাজেই আমি ভালো সম্ভাবনাই দেখছি।’