ভুটানের অঘটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা র‌্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে তারা। র‌্যাঙ্কিংয়ে ২০৯তম স্থানে থাকা সেই ভুটানই কি না হারিয়ে দিল ৩৫ ধাপ এগিয়ে থাকা শ্রীলঙ্কাকে! শ্রীলঙ্কা কাল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ২-১ গোলে হেরেছে ভুটানের কাছে। দুটি গোলই করেছেন ভুটানের ‘রোনালদো’ খ্যাত চেনচো গেইলতশেন। এর আগে প্রথম লেগে শ্রীলঙ্কাকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে আসে ভুটান। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠল দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশটি। এএফপি।