প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে প্রস্তাব ছিল ম্যাচটা থাইল্যান্ড থেকে সরিয়ে নেওয়ার। কিন্তু অস্ট্রেলিয়া সেই প্রস্তাবে রাজি হয়নি। কী আর করা, থাইল্যান্ড তাই নিজেদের মাটিতেই আগামী মাসে খেলবে সকারুদের সঙ্গে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি। কিন্তু তাতেও শর্ত আছে। নিজেদের সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে, মাঠে কোনো বাদ্য-বাজনা বা ব্যানার আনা যাবে না। গোল হলেও করা যাবে না কোনো বাঁধভাঙা উদ্যাপন। কারণটা অবশ্য শোক। রাজা ভুমিবল আদুলাদেজের মৃত্যুতে শোকপালন। ৭০ বছরেরও বেশি দিন রাজত্ব করা থাই রাজার মৃত্যুতে এমনিতেই দেশের ফুটবল লিগসহ অনেক আয়োজন স্থগিত করে দেওয়া হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও সেটির ছায়া পড়ল। সমর্থকদের পোশাকের রংও ঠিক করে দেওয়া হয়েছে—কালো, সাদা বা শোক প্রকাশ পায় এমন কিছু। এএফপি।