ভুল উল্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের কট্টর সমর্থক। অন্য কোনো ক্লাবের জার্সি পরে ছবি তোলার কথা নিশ্চয়ই কল্পনাও করবেন না। শরীরে প্রতিপক্ষ ক্লাবের উল্কি তো অনেক পরের ব্যাপার! কিন্তু ইংল্যান্ডের রায়ান ওয়েইন ঠিক এই কাজটাই করেছেন। ইউনাইটেডের সমর্থক হয়েও শরীরে করিয়েছেন লিভারপুলের উল্কি। কিন্তু জেনেশুনে কেন এমন বিষ পান করতে গেলেন ওয়েইন? কারণটা শুনলে তাঁকে বাহবাই দেবেন। ওয়েইনের পারিবারিক এক বন্ধুর মেয়ে মিয়ার কিছুদিন আগে ধরা পড়েছে প্রাণঘাতী লিউকেমিয়া। ছোট্ট মিয়াকে সুস্থ করতে চাই অনেক টাকা। ওয়েইন তাই আটঘাট বেঁধে নেমে পড়েছেন। শরীরে লিভারপুলের উল্কি করিয়েছেন, যেন ব্যাপারটা প্রচারমাধ্যমে আসে। আপাতত ওয়েইনের উদ্দেশ্য কিছুটা সফল, কদিনের মধ্যে দুই হাজার পাউন্ড অনুদানও তুলে ফেলেছেন। সূত্র: লিভারপুল ইকো।