ভুল করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই ব্রাজিলিয়ান, খেলেন একই ক্লাবে। পজিশনও এক, মিডফিল্ডার। একজনের ওজন ৬৬ কেজি, আরেকজনের ৭৪। ম্যানচেস্টার সিটির দুই মিডফিল্ডার ফার্নান্দিনহো ও ফার্নান্দোর বয়সও কাছাকাছি, প্রথমজন দ্বিতীয়জনের চেয়ে দুই বছর বড়। কারও মাথায় চুল নেই, চেহারায়ও আছে খানিকটা মিল। সাধারণ একজন দর্শক একজনকে অন্যজন ভেবে ভুল করতেই পারেন। কিন্তু একজন বিশেষজ্ঞ করলে সেটা কি মেনে নেওয়া যায়? তা-ও মুখ ফসকে বলে ফেললে একটা কথা ছিল। কিন্তু সাবেক ফুটবলার ও এখন স্কাই স্পোর্টসের বিশ্লেষক চার্লি নিকোলাস নিজেই স্বীকার করেছেন, দুজনকে প্রায়ই গুলিয়ে ফেলেন। পরশু এভারটনের সঙ্গে সিটির ম্যাচে ফার্নান্দিনহো গোল করার পর নিকোলাস বলে বসলেন, ‘এটা ফার্নান্দিনহো নাকি ফার্নান্দো? দুজন তো একই রকম।’ পরে অবশ্য দর্শকদের কাছে বাধ্য হয়ে ক্ষমা চেয়েছেন। মেইল অনলাইন।