ভুল করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেরি করে মাঠে এসে দেখলেন ম্যাচ শুরু হয়ে গেছে, এ রকম ঘটনাও ফুটবলে ঘটেছে। কিন্তু নিজের মাঠে খেলা, অথচ ভুল করে প্রতিপক্ষের মাঠে চলে গেছেন—এমন কখনো শুনেছেন? স্কটিশ লিগ ওয়ানের ব্রেচিন সিটির গোলরক্ষক গ্রায়েম স্মিথ সেই কাণ্ডই করেছেন। পরশু স্টেনহাউজমিউইরের সঙ্গে নিজেদের মাঠে ম্যাচ ছিল ব্রেচিনের। কিন্তু স্মিথের মাথায় কী ভূত চেপেছিল কে জানে, হাজির হলেন একেবারে প্রতিপক্ষের মাঠে। কিন্তু সেখানে গিয়ে দেখলেন স্টেডিয়াম ফাঁকা, কোনো কোলাহল নেই। নিজের ভুল বুঝতে পেরে তখনই রওনা দিয়ে দিলেন নিজেদের মাঠের দিকে। পাক্কা ৮৩ মাইল পথ পেরিয়ে তবেই এলেন ব্রেচিনের স্টেডিয়ামে। ভাগ্যিস, ততক্ষণে ম্যাচটা শুরু হয়নি। ব্রেচিন অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে। কিন্তু ব্যাপারটা জানাজানি হলো কীভাবে? স্টেনহাউজমিউইরে যাওয়ার পর ওখানকার এক কর্তা টুইট করে জানিয়েছেন ঘটনাটি! বিবিসি।