প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনাকো মাঠে খেলছে, অথচ দর্শক রাদামেল ফ্যালকাও। তাহলে কি কলম্বিয়ান স্ট্রাইকার চোটে পড়লেন। সেটাও আবার না। কাহিনিটা পরিষ্কার হলো একটু পরেই। হঠাৎ ফ্যালকাওয়ের একটা টুইটে তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমে। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘অবশেষে স্বপ্ন সত্যি হলো। জয়তু মাদ্রিদ।’ তাহলে কি রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন ফ্যালকাও? কিছুক্ষণ পরেই টুইটটি মুছে ফেলে দাবি করেছেন, এটা আসল নয়, ফটোশপের সাহায্যে করা হয়েছে। কিন্তু ফ্যালকাওয়ের অ্যাকাউন্ট থেকে কীভাবে এটা দেওয়া হলো সেই রহস্যের কোনো কিনারা হয়নি। আর টুইটটা যদি নিজেই ভুল করে করে থাকেন, মনের ভুলে জানিয়ে দিয়েছেন বার্নাব্যুই তাঁর পরের ঠিকানা। পরশুও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বটে, কে জানে কালই হয়তো চলে এসেছে। ফ্যালকাও তখন নিজেই আবার পোস্ট করবেন টুইটটা! গোলডটকম।