ভুল শঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক খেলোয়াড়েরই শিখরে উঠে আসা তাঁর হাত ধরে। রায়ান গিগস থেকে শুরু করে ডেভিড বেকহাম, গ্যারি নেভিলরা স্যার অ্যালেক্স ফার্গুসনেরই আবিষ্কার। অথচ সেই পাকা জহুরিই কিনা পল স্কোলসকে প্রথম দেখায় একটু সন্দিহান ছিলেন। কিশোর স্কোলসকে দেখে কোথায় চোখ চকচক করে উঠবে ইউনাইটেড কোচের, তা নয় উল্টো দ্বিধান্বিত হয়ে পড়েছিলেন! এত ছোট, এই ছেলে কি ফুটবলার হতে পারবে? স্কোলসের ফুটবলার হওয়া নিয়ে ফার্গি নিজের ভুল শঙ্কার কথা জানিয়েছেন বিগ ইস্যু সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে। তবে স্কোলসের ওপর আস্থা রেখে যে ভুল করেননি ফার্গি, তা সময়ই বলে দিয়েছে। ক্লাবের হয়ে ১১টি লিগ শিরোপা ও দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন স্কোলস। গোলডটকম।