ভুলে 'ফাঁস', ব্যালন ডি'অর মেসির হাতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফাঁস’ হয়ে যাওয়া সেই তালিকা।
‘ফাঁস’ হয়ে যাওয়া সেই তালিকা।

আনুষ্ঠানিক ঘোষণা এখনো কদিন বাকি। ১১ জানুয়ারি জানা যাবে, এবার ফিফা ব্যালন ডি’অর উঠছে কার হাতে। তবে তার আগে একচোট নাটকই হয়ে গেল। ফিফার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হলো, ফিফা বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলারের নাম। তাতেই জানা গেল পঞ্চমবারের মতো ব্যালন ডি’আর পাচ্ছেন লিওনেল মেসি। বর্ষসেরা নারী ফুটবলার হচ্ছেন জার্মানির সেলিয়া সাসিচ।
মুহূর্তেই শোরগোল পড়ে গেল চারদিকে। পরক্ষণেই ‘ফিফা মিডিয়া’ তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘটনায় ক্ষমা চাইল। ফিফার অফিশিয়াল অ্যাকাউন্ট সেটি রিটুইট করেছে। ফিফা মিডিয়া জানিয়েছে, ‘বিকেলে অনলাইনে একটি পোস্ট দেখা গেছে, যেটি দেখা গিয়েছিল নভেম্বরেও (দুটোই ভুয়া)। ২০১৫ ব্যালন ডি’অর ফাঁস হয়নি।’
আরেকটি টুইটে ফিফা মিডিয়া জানায়, ‘কারিগরি সমস্যার কারণে এটি হয়েছে। লিওনেল মেসি ও সেলিয়া সাসিচকে ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখানো হয়। আসলে মেসি উয়েফা ইউরোপ সেরা খেলোয়াড় ও সাসিচ ইউরোপের সেরা নারী ফুটবলার হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন। এ ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
১১ তারিখে সত্যি যদি এ দুজনের হাতেই ওঠে পুরস্কার, তবে ফিফার ভুল নিয়ে আবারও প্রশ্ন উঠবে। ইয়াহু স্পোর্টস।