ভুলে 'লাইক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলেই হয়তো মোবাইলের টাচস্ক্রিনে চাপ পড়ে গিয়েছিল অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের। না হলে কি তাঁর ভবিষ্যৎ এভাবে হুমকির মুখে পড়ে! রীতিমতো বসের বিরুদ্ধে বিষোদ্গারে শামিল হয়েছেন আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার! পরশু ইংলিশ লিগে চেলসির মাঠে ৩-১ গোলে হারে আর্সেনালের সেরা চারে থাকাটাও পড়েছে শঙ্কায়। গত কয়েক বছরে প্রতি মৌসুমেই শেষ দিকে এভাবে পথ হারানোয় ওয়েঙ্গারের কৌশলের দায় দেখেন অনেকে। এই ম্যাচের পর তাই একজন টুইট করেন, ‘ওয়েঙ্গারের বিদায় নেওয়া উচিত’, তাতেই লাইক দেন চেলসি ম্যাচে মিডফিল্ডার হিসেবে খেলা চেম্বারলেইন। যদিও পরে টুইট করে বলেছেন ‘লাইক’টা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু ততক্ষণে যা ‘ক্ষতি’ হওয়ার হয়েই গেছে। এএফপি