ভোটে কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল কোচ দুই রকম—এক দল ছাঁটাই হয়েছেন, আরেক দল ছাঁটাই হতে চলেছেন। ফুটবলের জন্য সর্বজনীন কথাটা এখন যেন আরও বেশি প্রযোজ্য। এত দ্রুত কোচ বদল হচ্ছে, নতুন কোচ নিয়োগ দেওয়াটাই এখন যেন সবচেয়ে বড় হ্যাপা। কাজাখস্তান ফুটবল ফেডারেশন এ থেকে মুক্তি পেতে দারুণ একটা বুদ্ধি বের করেছে। দেশটির জাতীয় দলের কোচ নিয়োগের ভার ছেড়ে দিয়েছেন সমর্থকদের ওপর। গত মাসেই আগের কোচের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ফেডারেশনের। এবার তাই অনলাইনে সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ৫০ হাজারের বেশি ভোট পড়লে সেখান থেকে চারজনকে নির্বাচিত করা হবে। এরপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ভোট। তবে ৫০ হাজারের নিচে ভোট পড়লে সিদ্ধান্তটা নেবে ফেডারেশনই। সমর্থকেরা নিশ্চয়ই সুযোগটা হেলায় হারাতে দেবেন না! এএফপি।