ভোট 'কারচুপি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতা অনেকবারই জানিয়েছেন। অথচ সাবেক বার্সেলোনা ও ডাচ স্ট্রাইকারের সেরা তিনেই মেসি নেই! এ মুহূর্তে ক্লাইভার্ট ক্রাকাও নামের ছোট্ট এক দ্বীপদেশের কোচ। সেই হিসেবেই ভোট দিতে পেরেছেন ব্যালন ডি’অরে। ফিফা প্রকাশিত তালিকা বলছে—তাঁর সেরা তিন নেইমার, লুইস সুয়ারেজ ও রবার্ট লেভানডফস্কি। আসল চমক এটা নয়। টুইটারে ক্লাইভার্টের দাবি, তাঁর ভোটটা এমন ছিল না, ‘সবাই বলছে, আমি মেসিকে ভোট দিইনি। আমি তো ওকে ভোট দিয়েছি, কী হয়েছে কিছুই বুঝলাম না!’