ভ্যালেন্সিয়ার কোচ গ্যারি নেভিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় নবম অবস্থানে ভ্যালেন্সিয়া। দলের বাজে এই পারফরম্যান্সের কারণে গত রোববার স্বেচ্ছায় সরে দাঁড়ান কোচ নুনো এসপিরিতো। তাঁর উত্তরসূরি হিসেবে গতকাল নিয়োগ দেওয়া হলো ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিলকে। খেলা ছাড়ার পর ইংল্যান্ড জাতীয় দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়া নেভিলকে নিয়োগের কথা কাল ক্লাবের ওয়েটসাইটে জানিয়েছে ভ্যালেন্সিয়া। আগামী রোববার থেকে স্প্যানিশ দলটির কোচ হিসেবে কাজ শুরু করবেন নেভিল। এএফপি।