ভ্যালেন্সিয়ার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি থেকে বার্সেলোনার খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল ছুড়ে মারার ঘটনায় দেড় হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে ভ্যালেন্সিয়াকে। শনিবার ম্যাচ ২-২ গোলে সমতা থাকা অবস্থায় যোগ হওয়া সময়ে মেসির পেনাল্টি গোলে জেতে বার্সেলোনা। গোল উদ্‌যাপন করতে গিয়ে পার্শ্বরেখার কাছে চলে গিয়েছিলেন বার্সার খেলোয়াড়েরা। তখনই ছোড়া হয় বোতল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ভ্যালেন্সিয়াকে সতর্কও করেছে—আরেকবার এমনটা ঘটলে দর্শকশূন্য ঘরের মাঠে খেলতে হবে তাদের। দর্শকদের প্ররোচিত করার জন্য বার্সা খেলোয়াড়দের সমালোচনাও করেছে আরএফইএফ। রয়টার্স।