প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজারে প্রানদেল্লির নামটা অনেকেরই মনে থাকার কথা। ২০১২ সালে ইতালিকে নিয়ে গিয়েছিলেন ইউরোর ফাইনালে। সেই প্রানদেল্লি এবার আসছেন স্পেনে, ভ্যালেন্সিয়ার দায়িত্ব নিচ্ছেন এই ইতালিয়ান কোচ। গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচে অবশ্য ডাগআউটে নয়, দর্শক হিসেবেই ছিলেন। আনুষ্ঠানিকভাবে আজই শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায়। এই মৌসুমে ভ্যালেন্সিয়া রীতিমতো ধুঁকছে, প্রথম ছয় ম্যাচে (গতকাল পর্যন্ত) ৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে। আগের কোচ পাকো আয়েসতারানকে বরখাস্ত করে ক্লাবটি আনল প্রানদেল্লিকে।