মক কাপে দুটি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল আশা জাগিয়েছিল। সেই আশার পিঠে নিরাশা ছড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের এএফসির কাপের পারফরম্যান্স। তাই বাফুফের উপলব্ধি হলো, তৃণমূলের ফুটবলে জোর দিতে হবে আরও। সেই লক্ষ্যে কাল বাফুফের ডেভেলপমেন্ট কমিটির এক সভায় নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।
বাফুফের তৃণমূল কোচদের নিয়ে এই সভার পর কমিটির চেয়ারম্যান বাদল রায় জানিয়েছেন, বর্তমানে সিলেট একাডেমি অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গে অনূর্ধ্ব-১৬ দলকেও পাঠাতে বাফুফেকে সুপারিশ করা হবে। এ ছাড়া সবগুলো ফেডারেশনকে তৃণমূলের প্রশিক্ষণের জন্য টাকা দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, ফুটবলে এই টাকা অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের জন্য চাইবে কমিটি। আগামী ৭-১৩ ডিসেম্বর মালয়েশিয়ায় সুপার মক কাপে পাঠানো হবে অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব- ১৩ দল।