মঙ্গলেও ইব্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে লিগ কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ মৌসুমেই দল যোগ দেওয়া ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলেই এসেছে মৌসুমের প্রথম শিরোপা। ম্যাচের প্রথম গোলটাও এসেছে ইব্রা-ঝলকে। এর পর থেকেই চলছে ইব্রাহিমোভিচ-স্তুতি। অথচ ৩৫ বছর বয়সে এই সুইডিশ স্ট্রাইকারের প্রিমিয়ার লিগে আসা নিয়ে কত কথাই না হয়েছে মৌসুমের শুরুতে। এই বয়সে এসে কতটা সফল হবেন, সেটি নিয়ে সন্দিহান ছিলেন ফুটবল-পণ্ডিতেরা। তবে মিনো রাইওলার কথা আলাদা। ইব্রাহিমোভিচের এজেন্টের ধারণা, শুধু ইংল্যান্ডে কেন, গ্রহান্তরেও সাফল্য পেতে ইব্রার কোনো সমস্যা হবে না, ‘মাঠে ও মাঠের বাইরে সে যেমন খেলে, তাতে যেকোনো জায়গায় সে খেলতে পারবে। সে-ই একমাত্র খেলোয়াড় যে মঙ্গলে কিংবা চাঁদে গেলেও সফল হবে!’ গোলডটকম।