মদ্যপ রেফারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাগ-আউটের পাশে কেমন যেন টলোমলো পায়ে হাঁটছিলেন। বোঝাই যাচ্ছিল, একটু অসংলগ্ন অবস্থায় আছেন। ওদিকে আরেকজনের অবস্থা তো আরও খারাপ। খেলোয়াড় বদলের জন্য বোর্ড উঠাতে গিয়ে পড়েই যাচ্ছিলেন। পরে তাঁকে হাত ধরাধরি করে নিয়ে যেতে হলো মাঠের বাইরে। দুই দিন আগে চেক লিগে দুই রেফারি এই কাণ্ড করেছেন। দুজনই পাঁড় মাতাল অবস্থায় মাঠে এসেছিলেন। মারেক পিলনি ছিলেন চতুর্থ রেফারি, আর জিরি জেখ অতিরিক্ত সহকারী রেফারি। পিলনি পরে বিরতির সময় ড্রেসিংরুমে গিয়ে আর ফেরেননি। আর জেখের বিরুদ্ধে মাঠে মূত্রত্যাগের অভিযোগও এসেছে। শেষ পর্যন্ত চেক ফুটবল ফেডারেশন দুজনকেই এই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে। আপাতত দুজন লাইসেন্স হারাচ্ছেন, তবে শাস্তিটা আরও বড় হতে পারে। এএফপি।