মন্ত্রী না এলে মুক্তিযোদ্ধা জেতে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জের বিপক্ষে। ছবি: প্রথম আলো
আজ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জের বিপক্ষে। ছবি: প্রথম আলো

মাঠের খেলার হার-জিতের সঙ্গে মন্ত্রীর কী সম্পর্ক? সম্পর্ক তো আছেই! বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধার ম্যাচগুলোর পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে শিরোনামে ভুল নেই। লিগে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৯ ম্যাচে যে দুটি জয় পেয়েছে, সেই দুটি ম্যাচে কাকতালীয়ভাবে মাঠে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত জয় পেয়েছে রহমতগঞ্জ ও আরামবাগের বিপক্ষে। এ দুটি ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী। বাকি সাতটি ম্যাচে মন্ত্রী মাঠে আসেননি, জয় পায়নি মুক্তিযোদ্ধাও।

ঐতিহ্যবাহী এই ক্লাবটি লিগ শুরু করেছিল শেখ রাসেলের কাছে ২-০ গোলে হেরে। পরে টানা দুই ম্যাচে জয়। এরপরে আবার টানা শেষ পাঁচ ম্যাচে হেরে আজ তারা গোলশূন্য ড্র করেছে দুর্বল ফরাশগঞ্জের বিপক্ষে। মাঠে অনেকেই রসিকতা করে বলেন, ‘মন্ত্রী মহোদয় মাঠে এলেই আবার জিততে শুরু করবে মুক্তিযোদ্ধা।’

টানা ৫ হারের পর এ ড্রয়ে তাদের কোনো রকম স্বস্তি হলেও পয়েন্ট টেবিলে থাকতে হয়েছে ৮-এর নিচেই। এ ড্রয়ে ৯ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।