মমতাজ না আসায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলের ময়মনসিংহ পর্বের শুরুর দিনে ছিল গ্যালারি উপচে পড়া দর্শক। কিন্তু এক দিন পরই উল্টো ছবি ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। গতকাল মেরেকেটে হাজার দুয়েক দর্শক এসেছিলেন মাঠে। কেন হঠাৎ করে দর্শকদের এমন বদলে যাওয়া? স্থানীয় লোকজনের দাবি, আয়োজকেরা তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। সারা শহরে বিপিএলের প্রচারণামূলক পোস্টার ছাপা হয়েছে। সেখানে বড় করে দেওয়া সংগীতশিল্পী মমতাজের ছবি। স্থানীয় দর্শকদের নাকি জানানো হয়েছিল, মমতাজ এসে গান গাইবেন ম্যাচের মাঝখানে। মমতাজের গান শোনার আশাতেই এত দর্শক হয়েছিল সেদিন। কিন্তু মমতাজ না আসায় অনেকেই ছিলেন ক্ষুব্ধ। এ কারণেই কাল ফাঁকা গ্যালারি দেখা গেল শেখ রাসেল-ফেনী সকার ম্যাচে!