মরিনহো ভোলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক দুর্নীতির অভিযোগে টালমাটাল ফিফা। সুযোগ পেয়ে হোসে মরিনহোও পুরোনো অভিযোগটা নতুন করে তুললেন। ২০১২ সালে ফিফার বর্ষসেরা কোচের লড়াইয়ে চেলসির বর্তমান কোচ দ্বিতীয় হয়েছিলেন। মরিনহোর দাবি, ফিফার দুর্নীতির শিকার না হলে পুরস্কারটা তিনিই জিততেন। ওই বছর মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন, রিয়ালের হয়ে একমাত্র লা লিগা শিরোপাও জিতেছেন সেবারই। কিন্তু বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন স্পেনকে ইউরো পাইয়ে দেওয়া ভিসেন্তে দেল বস্ক। মরিনহো তখনই অভিযোগ করেছিলেন, তাঁর পরিচিত কয়েকজনের ভোট বদলে দেওয়া হয়েছে। মরিনহোর দাবি, দুজন জাতীয় কোচ ও একজন জাতীয় দলের অধিনায়ক তাঁকে বলেছেন, তাঁদের ভোট বদলে দেওয়া হয়েছে। যেভাবে ফিফার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, কে জানে এটা সত্যি বলে প্রমাণিত হয় কি না! মেইল।