মরিনহোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের অমঙ্গল কামনা করতেই পারেন হোসে মরিনহো। কিন্তু দলটি আর্সেনাল বলেই ব্যাপারটিতে অন্য গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছিল। চ্যাম্পিয়নস লিগে সব ইংলিশ দলকেই দ্বিতীয় পর্বে দেখতে চান, শুধু আর্সেনাল ছাড়া! কেন এমন আশা মরিনহোর? নিজের এমন ‘আশাবাদের’ কারণ জানিয়েছেন একটু পরেই। চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের গ্রুপসঙ্গী অলিম্পিয়াকোস। ওই গ্রুপ থেকে বায়ার্ন মিউনিখ পরের পর্ব নিশ্চিত করে ফেলেছে। আর্সেনাল কিংবা অলিম্পিয়াকোস—দুই দলের যেকোনো একটির কপালেই জুটবে পরের পর্বের টিকিট। গ্রিক ক্লাবটির কোচ হলেন মার্কো সিলভা। এই সিলভা আবার মরিনহোর ভালো বন্ধু। বন্ধুর ভালো চাইতে গিয়েই আর্সেনালের অমঙ্গল কামনা! এদিকে ‘গানার’ কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে মরিনহোর সম্পর্কটা আর যা-ই হোক উষ্ণ নয়, সেটি সবাই জানেন। তবে আর্সেনালের জন্য শুভকামনাও আছে মরিনহোর, ‘চ্যাম্পিয়নস লিগে না থাকলেও ইউরোপা লিগ জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে থাকবে আর্সেনাল!’ গোলডটকম।