মরিনহোর কারণে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিনহোর চোখে আগুন দেখা গিয়েছিল আগেই। তাতে পুড়েই এবার ভস্ম হলেন চেলসির দলের চিকিৎসক ইভা কার্নেইরো। মাঠের দায়িত্ব থেকে ইভাকে সরিয়ে দিয়েছে চেলসি। সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচে এডেন হ্যাজার্ডের চোটকে যেভাবে সামাল দিয়েছেন কার্নেইরো সেটা পছন্দ হয়নি মরিনহোর। বিশেষ করে হ্যাজার্ডকে মাঠের বাইরে নিয়ে যাওয়াটা ক্ষুব্ধ করেছে চেলসি কোচকে। সে ঘটনার সূত্র ধরেই মাঠের দায়িত্ব থেকে কার্নেইরোকে প্রত্যাহার করা হয়েছে। ৪৩ বছর বয়সী ইভা কার্নেইরো অবশ্য চেলসির মূল চিকিৎসক হিসেবেই থাকছেন। এএফপি।