প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহোকে কি আর ‘স্পেশাল ওয়ান’ বলা যাবে? প্রশ্নটা উঠে গেছে। সময়টা যে খুব ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড কোচের। গত মৌসুমে ব্যর্থতার দায়ে চেলসি থেকে বরখাস্ত হয়েছিলেন, এবার ইউনাইটেডে এসে এখনো নিজের ঝলক দেখাতে পারছেন না। এতেই সবার সমালোচনা, ‘নাহ্, মরিনহো “মিডাস টাচ” হারিয়ে ফেলেছেন!’ অথচ দুই মৌসুম আগেই চেলসিকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন পর্তুগিজ কোচ। তবে আর যা-ই হোক, মরিনহোর পাশেই আছেন একজন, আজ লিগে ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহামের কোচ মরিসিও পোচেত্তিনো, ‘আমি মরিনহোকে পছন্দ করি। তাঁর সঙ্গে ভালো সম্পর্কও আছে আমার। তিনিই স্পেশাল ওয়ান, সব সময়ই তাই থাকবেন!’ তবে দুর্মুখেরা এখন এটিও বলছেন, এটি ম্যাচের আগে মরিনহোকে ভুলিয়ে রাখার ‘অপকৌশল’। গোলডটকম।