মরিনহো বাদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায় নিয়েছেন মাস খানেকও হয়নি। অথচ হোসে মরিনহোর স্মৃতি দ্রুতই মুছে ফেলতে চাইছে চেলসি! স্টামফোর্ড ব্রিজের মূল স্টেডিয়ামের বাইরে একটা বিশেষ বোর্ড আছে। সেখানে দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচেরও ছবি আছে। সমর্থকেরা চাইলে সেখানে ছবিও তুলতে পারেন। কিন্তু কাল যারা স্কানথর্পের সঙ্গে এফএ কাপের ম্যাচ দেখতে গেছেন, তাদের চমকেই যাওয়ার কথা। এক সপ্তাহ আগেও তো এখানে মরিনহোর মুখ ছিল। অথচ সেটি এখন বেমালুম হাওয়া হয়ে গেছে। অথচ এই মাঠেই ফিরে মরিনহো বলেছিলেন, এটাই তাঁর আসল ঠিকানা। চেলসির হয়ে দুই দফায় তিনবার প্রিমিয়ার লিগ জিতেছেন। সেই চেলসিতেই এখন তিনি অপাঙ্ক্তেয়! ইএসপিএন।