মরিনহো-ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন। একদিন কাউকে ভালো বলছেন তো পরদিনই হয়তো তাঁকে ধুয়ে ফেলছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসার পরও চরিত্র বদলায়নি পর্তুগিজ কোচের। প্রায় প্রতিদিনই কিছু না কিছু বলছেন, হচ্ছেন সংবাদ শিরোনাম। তাঁর এমন কাণ্ডকীর্তিতে অনেকেই বিরক্ত হলেও অন্তত একজন মুগ্ধ দর্শক পাওয়া গেছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো! ‘আপনি হয় তাঁকে ভালোবাসেন না হলে ঘৃণা করেন। আমি প্রথম দলে। ফুটবলে এমন লোক থাকা দরকার, যিনি সব সময় কূটনৈতিক হতে চান না।’ মনের কথা বলতে যে মরিনহোর কখনো বাধে না সেটা সবারই জানা। তবে কোচ হিসেবেও তো কম সফল নন মরিনহো। আর এ কারণেই তাঁকে ফুটবলের একজন কিংবদন্তি হিসেবেই দেখেন ফিফা সভাপতি। মার্কা।