মরিনহোকে উপদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ব্যবহারের জন্য চেলসির চিকিৎসক ইভা কার্নেইরোর কাছে হোসে মরিনহোর ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সভাপতি গ্রেগ ডাইক। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে চেলসি মিডফিল্ডার এডেন হ্যাজার্ডকে মাঠের বাইরে নিয়ে যাওয়ায় কার্নেইরো ও ফিজিও জন ফার্নের কঠোর সমালোচনা করেছিলেন চেলসি কোচ। ৮ আগস্টের সেই ম্যাচে কার্নেইরোর উদ্দেশে মরিনহোর বৈষম্যমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে, এফএর তদন্তে যদিও সত্যতা পাওয়া যায়নি। তারপরও চাকরি খোয়ানো কার্নেইরোর কাছে মরিনহোর ক্ষমা চাওয়া উচিত বলেই মনে করেন ডাইক। রয়টার্স।