প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ হাজার ৮৭৬ মাইল পাড়ি দিয়ে খেলতে গিয়ে এমন বাজে পিচ! ম্যানচেস্টার ইউনাইটেড হোসে মরিনহোর মেজাজ ঠিক থাকে কী করে? আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ইউরোপা লিগের শেষ ১৬-তে রাশিয়ার ক্লাব রোস্তভের সঙ্গে খেলবে ইউনাইটেড। সেটির পিচ দেখেই ইউনাইটেড কোচের মন্তব্য, ‘জানি খেলতেই হবে। তবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এমন একটা পিচে আমাদের খেলতে হবে। অবশ্য যদি এটিকে পিচ বলা যায়!’ এএফপি।