মরিনহোর কাঠগড়ায় রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন খুব কম কোচ। হোসে মরিনহো সেই বিরলপ্রজদের একজন। তবে সংখ্যাটা দুইয়ের চেয়ে বেশি হতেই পারত। রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনবার সেমিফাইনাল থেকে ফিরে এসেছেন। চেলসির হয়েও শেষ চারে গিয়ে থেমে যেতে হয়েছে একাধিকবার। তবে এর মধ্যে ২০০৫ ও ২০১২ সালের ব্যর্থতাই বেশি পোড়ায় চেলসির কোচকে। ২০১২ টুর্নামেন্টের জন্য তো দায়ী করলেন ক্রিস্টিয়ানো রোনালদোকেই!

দুই বছর আগের হারটা মেনে নেওয়া আসলেই কঠিন। বায়ার্নের কাছে সেবার টাইব্রেকারে হারতে হয়েছিল রিয়ালকে। রোনালদো, কাকা, সার্জিও রামোসদের টাইব্রেকার-ব্যর্থতা ডুবিয়েছিল রিয়ালকে। আর ২০০৫ সালে লিভারপুলের সঙ্গে বিতর্কিত এক গোল খেয়েছিল মরিনহোর চেলসি। ‘স্পেশাল ওয়ানের’ হৃদয়ে সেই দুটি ঘটনাই দগদগে ক্ষত হয়ে আছে, ‘আমি বেশ কয়েকবার সেমিফাইনালে গিয়েছি। কিছু কিছু পরাজয় মেনে নেওয়া খুবই কঠিন ছিল। লিভারপুলের সঙ্গে সেই গোলটা তো হয়ইনি। আর ২০১২ সালে আমাদের প্রথম পছন্দের খেলোয়াড়ই (রোনালদো) প্রথম পেনাল্টি থেকেই গোল করতে পারল না।’ গোলডটকম।