মরিনহোর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত চাকরি নেই, সময় যেন আর কাটতেই চাইছে না। বাসায় আর অলস শুয়ে-বসে থাকা যায় কত? হোসে মরিনহোর আর তরই সইল না। ছয় পাতার বিশাল এক চিঠি লিখে বসলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিকানায়। ওল্ড ট্রাফোর্ডের কোচ হতে চান মরিনহো, এমন জল্পনা ছিল অনেক আগে থেকেই। এবার নাকি ইউনাইটেডের কোচ হলে কী কী করবেন সেটাও সবিস্তারে লিখেছেন চেলসির সাবেক কোচ। দলকে ঢেলে সাজানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করে ফেলেছেন। পরশু ব্রিটিশ প্রচারমাধ্যমগুলোতে এটা নিয়েই তুমুল শোরগোল। মরিনহোর এজেন্ট হোর্হে মেন্ডেস অবশ্য বলছেন, একজন কোচ এটা করতেই পারেন না। কথাটা হাস্যকর ও বানোয়াট। তবে মরিনহো যদি আসলেই লিখে থাকেন, চাওয়াটা পূর্ণ হয়ে যেতেও পারে। এ মুহূর্তে ইউনাইটেডের যে দশা, তাতে লুই ফন গাল যে বেশি দিন নেই সেটা বলাই যায়! পরশু সাউদাম্পটনের কাছে হারের পর ইউনাইটেডের ডাচ কোচ যেভাবে সমর্থকদের দুয়ো শুনেছেন, নিজেই হয়তো সময় গুনছেন। ইএসপিএন।