মরিনহোর তুলনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগা আর ইংলিশ লিগ নিয়ে তুলনা হলেই প্রশ্নটা চলে আসে, রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ইংলিশ লিগে খেললে এভাবে কি ম্যাচের পর ম্যাচ জিততে পারত? এসব তাত্ত্বিক প্রশ্নের উত্তর কারও জানা নেই, কাজেই এই তর্কের মীমাংসাও নেই। তবে যাঁরা তর্ক করতে চান, তাঁরা হোসে মরিনহোর কথাটা কাজে লাগাতে পারেন। দুই লিগেই শিরোপাজয়ী মরিনহো ইংলিশ লিগকেই দেখছেন বড় করে, ‘আমি রেকর্ড ১০০ পয়েন্ট ও ১২১ গোল পেয়ে স্পেনে শিরোপা জিতেছি, কিন্তু তিন থেকে চারটা ম্যাচেই শুধু আমাদের খাটতে হয়েছে। ৯২ পয়েন্ট পেয়ে হেরেছি, সেখানেও চার থেকে পাঁচটা ম্যাচেই সেভাবে খেলতে হয়েছে। অথচ এখানে ব্র্যাডফোর্ডের সঙ্গে কয়েকজনকে বিশ্রাম দিয়েই হেরে গেলাম। দুই লিগের ব্যবধানটা অনেক বড়। রিয়াল ও বার্সা কি প্রিমিয়ার লিগ জিততে পারত? কে জানে, হয়তো পারত, হয়তো না।’ মেইল অনলাইন।