মরিনহোর সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুর শত্রু নাকি বন্ধু। বার্সেলোনা কি এই বিশ্বাসেই ম্যানচেস্টারে হোটেল ঠিক করেছে? না হলে হোসে মরিনহো যেখানে ‘বসতি’ গেড়েছেন, সেই লোরি হোটেলেই কেন উঠবে কাতালান ক্লাবটি? ১ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ বার্সার। সাবেক কোচ হলেও অন্তত এই একটা ম্যাচে গার্দিওলা বার্সার ‘শত্রু’। তাঁর সঙ্গে মরিনহোর সম্পর্কও মোটেই বন্ধুত্বসুলভ নয়। পরিবার লন্ডনে বলে লোরি হোটেলই ইউনাইটেড কোচের অস্থায়ী ঠিকানা। সেই মরিনহোর সঙ্গে সলাপরামর্শ করতেই তাঁর প্রতিবেশী হচ্ছে বার্সা? না, নিছকই মজা করে বলা। ম্যানচেস্টারে গেলে শহরটির অন্যতম বিলাসবহুল হোটেলেই তো ওঠার কথা মেসি-নেইমারদের। আর মরিনহোর সঙ্গে বার্সেলোনারই সম্পর্কের যে রসায়ন, তাতে বন্ধুত্ব হতে পারে না! মার্কা।