এর আগে দুবার ইউরোর ফাইনালে উঠে দুবারই চ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসিদের সামনে আজ হাতছানি তিনে তিন করার। হাতছানি জার্মানি ও স্পেনকে ছোঁয়ারও। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সবচেয়ে বেশি তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও স্পেন। মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডে অবশ্য অনেকটাই পিছিয়ে জার্মান ও স্প্যানিশরা। ১৫ বার কোপা আমেরিকা জিতে যেখানে সবার ওপরে উরুগুয়ে। অবশ্য ১৯১৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত যেখানে কোপার ৪৫টি আসর বসেছে, সেখানে এবার ইউরোর পঞ্চদশ আসর চলছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় তিনটি দলের শিরোপাসংখ্যা দুই অঙ্ক ছুঁয়েছে—দক্ষিণ আমেরিকার উরুগুয়ে ও আর্জেন্টিনার (১৪) বাইরে উত্তর আমেরিকার মেক্সিকো (১০)।
ফুটবলেবিভিন্নমহাদেশেরসেরারা
মহাদেশ মোট আসর
১৫ উরুগুয়ে দক্ষিণ আমেরিকা ৪৫
১০ মেক্সিকো উত্তর আমেরিকা ২৩
৭ মিসর আফ্রিকা ৩০
৫ নিউজিল্যান্ড ওশেনিয়া ১০
৪ জাপান এশিয়া ১৬
৩ জার্মানি ও স্পেন ইউরোপ ১৫