মহামূল্য হিগুয়েইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঞ্জালো হিগুয়েইনের দাম এ মুহূর্তে কত? নাপোলির আর্জেন্টাইন স্ট্রাইকারকে নাকি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি কিনতে চাইছে—দুই ক্লাবই ৫ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছে নাপোলির কাছে। অনেকের কাছেই দামটা একটু বেশিই মনে হতে পারে। দুই বছর আগে রিয়াল মাদ্রিদ থেকে এসেছেন ৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে। ইতালিতে আলোও ছড়িয়েছেন বটে, এই মৌসুমে গোল করেছেন ১৮টি, তারপরও বিশ্বের সেরা কয়েকজনের মধ্যে তাঁর নাম রাখাটা কষ্টকরই। অথচ নাপোলি এক বিবৃতিতে জানিয়েছে, সাড়ে নয় কোটি ইউরোর কমে এই স্ট্রাইকারকে তারা ছাড়বে না! ক্রিস্টিয়ানো রোনালদোর দামও তো এর চেয়ে কম ছিল। হিগুয়েইন কি এতটাই মূল্যবান নাপোলির কাছে? ইএসপিএন।