মহিলা ফুটবলের ছক বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে দুই গ্রুপে ভাগ হয়ে খেলার কথা ছিল মহিলা ফুটবলারদের। সেভাবেই প্রথমে গ্রুপিং চূড়ান্ত হয়েছিল। বাংলাদেশের গ্রুপে ছিল শুধু ভারত। এই গ্রুপে মাত্র দুটি দল হওয়ায় সরাসরি সেমিফাইনালে খেলার কথা ছিল ভারত ও বাংলাদেশের। কিন্তু সেটি শেষ পর্যন্ত হচ্ছে না। এবার একটি মাত্র গ্রুপ করা হয়েছে। ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ—গ্রুপ পর্বে সবাই খেলবে সবার সঙ্গে। গ্রুপ পর্বের সেরা দুটি দল উঠবে ফাইনালে।
বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ৫ ফেব্রুয়ারি। গেমসের উদ্বোধনী দিনেই প্রতিপক্ষ নেপাল। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে ভারতের সঙ্গে, ৯ ফেব্রুয়ারি মুখোমুখি হবে মালদ্বীপের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে, ১৩ ফেব্রুয়ারি। ফাইনাল ১৫ ফেব্রুয়ারি।