মহিলা ফুটবলের পাশে ওয়ালটন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগেও প্রতিষ্ঠানটি বেশ কয়েকবার বাংলাদেশ মহিলা ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করেছে। আবারও কৃষ্ণাদের পাশে এসে দাঁড়াল ওয়ালটন। আগামী ১৯ এপ্রিল প্রীতি ফুটবল ম্যাচ খেলতে চীন যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এই দলেরও আর্থিক সহযোগিতা করবে এবং বিভিন্ন ফুটবল সরঞ্জাম দেবে ওয়ালটন। চীনের জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।