মহিলা সাফ ফুটবলে ভারতই চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছে ভারত। তারা প্রতিবারই মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে এবং শিরোপা জিতবে। গত দুবারের মতো এবারও ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নেপাল। কাল পাকিস্তানের জিন্নাহ স্টেডিয়ামে হওয়া সেই ফাইনালে তারা জিতল ৬-০ গোলে। গ্রুপপর্বে একটিও গোল না খাওয়া নেপাল কাল উড়েই গেছে ভারতের কাছে।