মহৎ দম্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমা বিশ্বে ‘বেবি শাওয়ার’ প্রথাটা অনেক পুরোনো। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার আগে গর্ভবতী মাকে উপহার দেওয়ার রীতিটা এখন অবশ্য অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। সেটা আরও বৈশ্বিক, আরও সর্বজনীন করে তুলতে চান জেরার্ড পিকে ও শাকিরা। বার্সেলোনা ডিফেন্ডার পিকে ও শাকিরা এখন দিন গুনছেন দ্বিতীয় সন্তানের জন্য। তার আগে দুজন মিলে অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন। যেসব দেশে দরিদ্র মায়েরা অনাদরে অবহেলায় সন্তান জন্ম দিচ্ছেন, পিকে-শাকিরা চান সেইসব মায়েদের মুখে হাসি ফুটিয়ে তুলতে। দরিদ্র মায়েদের জন্য এই উদ্যোগটা ইউনিসেফ এ বছরের শুরুতেই নিয়েছে। পিকে-শাকিরা এবার সেটির জন্যই তহবিল গড়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে নবজাতককে টিকা দেওয়া থেকে শুরু করে অন্যান্য ব্যাপারেও সাহায্য করতে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন দুজন। মেইল অনলাইন।