প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিরক্তিকর’—মাঠের পেপেকে এই একটা শব্দেই বোঝানো যায়। কিন্তু মাঠের বাইরে? পর্তুগিজ এই ডিফেন্ডার মোটেও বিরক্তিকর নন। এ ঘটনাটাই দেখুন না! মাদ্রিদের যে এলাকায় থাকেন তিনি, সেখানে আছে অভাবী মানুষেরও বসবাস। তাঁর অভাবী প্রতিবেশীদের জন্য ৯ হাজার কিলো খাবার নিজের পকেটের টাকা দিয়ে কিনেছেন পেপে। নিজে উপস্থিত থেকে বণ্টনও করেছেন সেই খাবার। উদ্দেশ্য, বড়দিন উদ্যাপন। দিনটি যাতে সত্যিই তাঁর সব প্রতিবেশীর জন্য আনন্দের হয়ে ওঠে, সে জন্যই তাঁর এই উদ্যোগ। ফক্স স্পোর্টস।