প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু টুইটারে একটা জার্সির ছবি পোস্ট করলেন লুকাস পোডলস্কি। সঙ্গে লেখা, ‘বলুন তো, এই সইটা ১০ নম্বর জার্সির কোন জীবন্ত কিংবদন্তির?’ উত্তরটা একপলক দেখেই অনেকে বুঝে ফেলেছেন। বার্সেলোনার জার্সি, ১০ নম্বর, ‘লিও’ শব্দ...জার্সিটা যে লিওনেল মেসির সেটা বোঝাই যায়। মেসির সই থাকা এই জার্সির ছবি হঠাৎ আর্সেনাল ফরোয়ার্ড পোস্ট করলেন কেন? উদ্দেশ্যটা মহৎ, ‘ইউনাইটেড চ্যারিটি’ নামে একটা দাতব্য সংস্থার জন্য তহবিল গঠন। এই সংস্থার জন্য আগেও অনেকবার তহবিল গড়ার উদ্যোগ নিয়েছেন পোডলস্কি। জানা গেছে, নিলামে মেসির জার্সিটা প্রায় ১২০০ পাউন্ডে বিকিয়েছে। পুরোটাই দান করে দিয়েছেন সংস্থাটির তহবিলে। দেখা যাক, পোডলস্কি কতজনকে অনুপ্রাণিত করতে পারেন! মেট্রোডটকম।