মা ও বোনকে খুন করলেন ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সলোমন নায়ান্তাকাই। ছবি:মার্কা
সলোমন নায়ান্তাকাই। ছবি:মার্কা

পার্মার মতো ক্লাবের একাডেমিতে সুযোগ মিলেছিল তাঁর। একটুর জন্য মূল একাদশে জায়গা মেলেনি। তবু সিরি আর মতো প্রতিষ্ঠিত লিগের ম্যাচ স্কোয়াডে সুযোগ পাওয়া তো কম কথা নয়। কিন্তু সলোমন নায়ান্তাকাইকে মানুষ আর সে কারণে মনে রাখবে না। ঘানার এই প্রতিশ্রুতিশীল ফুটবলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মা ও বোনকে খুন করেছেন এই ফুটবলার! 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল মিলানের কাছে এক রেলস্টেশনে নায়ান্তাকাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুন করার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। এই ভয়ংকর ঘটনা মঙ্গলবার রাতেই ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সলোমনের বড় ভাই রেমন্ড কাজ থেকে ফিরে বাসায় এসে মা ও বোনের মৃতদেহ দেখতে পান। এরপর প্রায় ১২ ঘণ্টা পলাতক ছিলেন সলোমন।
২০১৪-১৫ মৌসুমে পার্মার হয়ে লিগ অভিষেকের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সলোমন। কিন্তু এরপরই পথ হারিয়েছেন এই মিডফিল্ডার। নিচু স্তরের বিভিন্ন ক্লাবে খেলেছেন। এ মৌসুমে কোনো ক্লাব তাঁর সঙ্গে চুক্তি করেনি। ফলে হতাশায় ভুগছিলেন নায়ান্তাকাই। ধারণা করা হচ্ছে, সে কারণেই এমন ভয়ংকর একটি কাজ করেছেন তিনি।
২০১৪-১৫ মৌসুমে পার্মার প্রধান কোচের দায়িত্বে থাকা রবার্তো দোনাদোনি এ খবরে বিস্ময় লুকাননি, ‘আমার মনে আছে, ও খুব শান্ত ছিল, চুপচাপ। যদি সত্যি এটা করে থাকে, আমি ভাবতেও পারছি না কী অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।’ সূত্র: মার্কা ও ফুটবল ইতালিয়া।