মা নিরপেক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ো মরিবা
ইয়ো মরিবা

দুই ছেলে দুই দলে। কাকে সমর্থন দেবেন মা? উভয়সংকটে পড়েছেন ইয়ো মরিবা! মহিলাকে চিনেছেন? পল পগবার মা। এক ছেলে ফ্লোরেন্তিন পগবা খেলেন সেঁত এতিয়েনে। আর পল ম্যানচেস্টার ইউনাইটেডে। ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি দুই ছেলের দল। কোন দলকে সমর্থন করবেন মা? মায়ের শাশ্বত রূপটিকেই হাজির করলেন মরিবা, ‘আমার দুই ছেলের দলের খেলায় দুটি ড্র দেখতে চাই (প্রথম ও দ্বিতীয় লেগ)। কেউ হারুক এটা আমি চাই না, যদিও জানি, দুর্ভাগ্যজনকভাবে একটা দলকে বাদ পড়তেই হবে।’ ২৩ বছরের পলের দল কিংবা ২৬ বছর বয়সী ফ্লোরেন্তিনের দল যেই জিতুক—দুই লেগের কোনোটিই দেখতে বাদ যাবে না গর্বিত মা মরিবার। এএফপি।